শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

থানার ভেন্টিলেটর ভেঙে পালালেন ‘চুরি’ মামলার আসামি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১১:২৩ পিএম
থানার ভেন্টিলেটর ভেঙে পালালেন ‘চুরি’ মামলার আসামি

ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনার একাধিক মামলার আসামি এবার পালালেন থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে থানা ও ডিবি পুলিশ। তবে রাত ৮টা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত আসামির নাম রাসেল আহমদ রাসু (২৪)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। রাসেল একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে করা প্রায় সবকটি মামলায় ভেন্টিলেটর ভেঙে চুরির অভিযোগ আনা হয়েছে।

Model Hospital

জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে জকিগঞ্জ পৌর এলাকা থেকে রাসেল আহমদ রাসুকে গ্রেফতার করেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন। পরে তাকে থানাহাজতে রাখা হয়। সকাল ১০টার দিকে তাকে হাজতের কক্ষে না পাওয়ার বিষয়টি নজরে আসে পুলিশের। এসময় হাজতকক্ষের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা।

এ ঘটনার পর থেকে তাকে ফের গ্রেফতার করতে থানা ও ডিবি পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। তবে রাত ৮টা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমন জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু বলবে।’ তবে অভিযুক্ত রাসেল আহমদ রাসুকে আজ সকালে তিনি গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেন।

ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জাগো নিউজকে বলেন, ‘পুলিশ সদস্যরা অবরোধের কারণে মাঠে ডিউটিতে চলে যান। সেই সুযোগে থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে যায়। তাকে ফের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।’

ওসি আরও বলেন, ‘রাসেল সিঁদ কাটা ও ভেন্টিলেটর ভেঙে চুরিতে খুবই পারদর্শী। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital