চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ এসআই হাজীগঞ্জ থানার আব্দুল্লাহ
চাঁদপুরের হাজীগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা,মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম-বিপিএম (বার) জেলার শ্রেষ্ঠ এসআই মোহাম্মদ আব্দুল্লাহ এর হাতে ওই পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীরসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

এসআই মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আজ থেকে পাঁচ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক তফাৎ আছে। বাংলাদেশে মানুষের কনফিডেন্ট লেভেলটা বেড়েছে। পুলিশ এখন মানুষের কাছে অথাৎ জনসেবায় এগিয়ে আসছে।
সেই উদ্দেশ্যেই হাজীগঞ্জ থানার মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোনায় আসামীদের ধরতে সচেষ্ট ছিলাম।
থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাই।








