বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর বাজার জামে মসজিদে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

পিতার কাঁধে পুত্রের লাশ যে কত ভারী পুত্রহারা একজন বাবাই বুঝে : মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:২৭ পিএম
পিতার কাঁধে পুত্রের লাশ যে কত ভারী পুত্রহারা একজন বাবাই বুঝে : মায়া বীরবিক্রম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, পিতার কাঁধে পুত্রের লাশ যে কত ভারী পুত্রহারা একজন পিতাই বুঝে। যে পিতা নিজ প্রাণপ্রিয় পুত্রের লাশ কাঁধে বহন করেছেন একমাত্র তিনিই জানেন এর ভার কতটুকু। কোলে পিঠে করে বড় করা কলিজার টুকরো সন্তান হারানো বিচ্ছেদের যন্ত্রণা যে কতটা তীব্র সেই জানে যে হারায়। মহান আল্লাহর কাছে দোয়া করি সে যেনো জান্নাতবাসী হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপু এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম একথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা সবাই দিপুর জন্য দোয়া করবেন। মিলে মিশে থাকবেন। রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে কেউ জগরা বিবাদ করবেন না।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Model Hospital

নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভা নেত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

উপস্থিতি ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুবলীগের সাধারন সম্পাদক মো. জাকির খান’সহ নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন, ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম জেহাদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital