বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৬ পিএম
মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানে শনিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম কিবরিয়া মন্টু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

Model Hospital

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।