বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর ইসলামী ফ্রন্ট নেতা নাঈম নিখোঁজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ২:৪০ পিএম
কচুয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর ইসলামী ফ্রন্ট নেতা নাঈম নিখোঁজ

মো: রাছেল, কচুয়া : ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার অন্যতম শীর্ষনেতা মেশকাত হোসেন (নাঈম) (৩০) চার দিন যাবৎ নিখোঁজ রয়েছে। তিনি চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ১৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে দুপুর দেড়টার দিকে তার নিজ বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়না হয়ে যান। এর পর থেকে তার কোন সন্ধান মিলছে না।

তার গায়ের রং উজ্জল শ্যামলা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার, মাথার চুল: কালো ও ছোট-ছোট। মুখে চাপ দাড়ি আছে, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।হারানোর সময় তার পরনে ছিল পয়জামা, গায়ে পাঞ্জাবী ও খয়রী রংয়ের কটি ছিল।

মেশকাত হোসেন নাঈমের পিতার নাম: ফজলুল করিম, মাতার নাম: মোসাঃ সাফিয়া বেগম। গ্রাম: ডুমুরিয়া (মুকবুল ডাক্তার বাড়ী), উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর।

নিখোঁজ বিষয়ে তার মা মোসা সাফিয়া বেগম কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
ডায়েরী নং- ১০০৬, তারিখ ২২/১২/২০২১। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মোবাইল নম্বর ০১৮৩০৪০০৯৫৫ এর মাধ্যেমে যোগাযোগ করতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital