শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দীপু চৌধুরীর স্মরনে দোয়া অনুষ্ঠানে 

যুব সমাজের আইনকে হারিয়ে আমরা শোকাহত : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:১৩ পিএম
যুব সমাজের আইনকে হারিয়ে আমরা শোকাহত : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ,চাঁদপুর -২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আমার জেষ্ঠ ছেলে দীপু চৌধুরী ছিলো মতলবের যুব সমাজের অহংকার। সে এতো তারাতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে তা কল্পনাও করতে পাড়িনি। তার অকাল মৃত্যুেতে শোকাহত। তাঁর জন্য দোয়া করবেন।যাতে আল্লাহ জান্নাতবাসী করেন।
তিনি আরো বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে এবং বিজয়ী করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।নমতলব উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ঘাঁটি । নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।
৯ ডিসেম্বর (শনিবার) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর পৌর যুবলীগের উদ্যেগে পৌর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপূর স্মরনে আলোচনা সভা,মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্গা সাধারন সম্পাদক আয়ুউব আলী গাজী, পৌর মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিষ্টার আশফাক চৌধুরী মাহী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার , সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া , সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী প্রমুখ।
পরে মরহুম দিপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া করা হয়েছে।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর ইন্তেকাল করেন।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।