বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চাঁদপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৭ পিএম
অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চাঁদপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা
ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পেঁয়াজ ক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মূল্য তালিকায় পেঁয়াজের দাম না লেখার দায়ে ওই জরিমানা করা হয়।
রবিবার (১০ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক এবং ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর পুরাণ বাজারের পাইকারি আড়ৎ ও খুচরা দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
এছাড়াও অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা কামরুজ্জামান রূপম।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী পুরাণ বাজারের চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।
পুরান বাজারের আড়ত ও পাইকারি দোকানগুলো পরিদর্শন করে পেঁয়াজ বিক্রির বিষয়ে যেন কোন কারচুপি করা না হয় সে বিষয়ে আইনগত সতর্ক করা হয়েছে।
নিরাপত্তায় সহযোগিতা করেন  পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।