শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন

কিশোরগ্যাং অপরাধ রোধ করতে প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের ভূমিকা রাখতে হবে

সজীব খান প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৯:২০ পিএম
কিশোরগ্যাং অপরাধ রোধ করতে প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের ভূমিকা রাখতে হবে

কিশোর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সেই সাথে কিশোরগ্যাং অপরাধ রোধ করতে প্রয়োজন সবার সহযোগীতা। এমনটাই জানালেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। রবিবার (১০ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিশোরদের যে বয়স, তারা যেন সে বয়সে কোন অপরাধ না করতে পারে তার জন্য আমাদের সবার ভূমিকা রাখতে হবে। তাদেরকে বুঝিয়ে নিয়ন্ত্রণে রাখাই সবার দায়িত্ব। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোন প্রকার প্রতিবন্ধকতা যেন না হয় এবং ভোটাররা যাতে নিরাপদভাবে ভোট দিতে পারে সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন পরবর্তী সময়েও যাতে কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি না হয় এবং যদি কারো কাছে কোন তথ্য থাকে তাহলে প্রশাসনকে জানালে তা ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা করছে একটি মহল, দ্রুততম সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রনে নিয়ে আসার জন্য প্রশাসন কাজ করছে। যারা সিন্ডিকেট করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চাঁদপুর শহরে যানজটের নাকাল অবস্থা। দিন দিন চাঁদপুরে যানজট বৃদ্ধি পাচ্ছে। যানজট নিরসনে পুলিশ বিভাগ কাজ করছে। তিনি বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য টিআর কাবিখার কাজগুলো যাতে সঠিকভাবে হয়, সেদিকে নজর রাখতে হবে। কোন বিষয়ে অনিয়ম হয়ে থাকলে খতিয়ে দেখা হবে, আইনের সুশাসন সব স্থানেই বৃদ্ধমান রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার), নৌ পুলিশ সুপার কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ববধায়ক একেএম মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু ইউসুফ, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Model Hospital

এসময় সভায় নৌ পুলিশ, আনসার ভিডিপি, কোস্ট গার্ড, সড়ক বিভাগ, বিটাক, মৎস্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital