বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় চালককে হত্যা

চাঁদপুরে ১ কোটি টাকার মালামাল ও কাভার্ডভ্যান সহ ১ ডাকাত আটক

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:০১ পিএম
চাঁদপুরে ১ কোটি টাকার মালামাল ও কাভার্ডভ্যান সহ ১ ডাকাত আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে এক কোটি টাকার মালামাল সহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চাঁদপুরে মোঃ রুবেল (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
আটকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (১১ ডিসেম্বর) রাতের যেকোন সময় অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকার বাতাবাড়িয়া নামকস্থানে কাভার্ডভ্যান গাড়ীর চালক মোঃ আব্দুল কাদের (৫৩) কে পরিকল্পিতভাবে হত্যা করে তার মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যান ভর্তি এক কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী ছিনতাই করে চাঁদপুর নিয়ে আসে।
পরে সোমবার (১১ ডিসেম্বর) দুপুর প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর নির্দেশনায় এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদী দাসপাড়া চাঁদপুর নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে সেলিম চৌধুরীর অটো গ্যারেজের সামনে রাস্তার উপর চোরাই গার্মেন্টস পণ্য আনলোড করাকালে ঢাকা মেট্রো-ট-১৭-০৫৩৫ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং ছিনতাইকৃত গার্মেন্টস পণ্যের মালিক হিসাবে উপস্থিত মোঃ রুবেল (২৭) কে পেয়ে কাভার্ডভ্যানে থাকা গার্মেন্টস পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদকালে সে সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাকে আটক করে।
জব্দকৃত ৩২৮ কার্টুন গার্মেন্টস পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা এবং কাভার্ডভ্যানের মূল্য ৪৫ লক্ষ টাকা। আটকৃত আসামী রুবেল নোয়াখালী জেলার সুধারাম থানার বন্দেরহাট আলী একাব্বর মাস্টার বাড়ীর হুমায়ুন কবিরের ছেলে।
তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার ৩৭নং ওয়ার্ডের নিমতলা এলাকায় বসবাস করছেন। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।
পরবতীর্তে ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জানা যায়, জব্দকৃত কভার্ডভ্যান গাড়ী চালক নিহত মোঃ আব্দুল কাদের (৫৩) গাজীপুর সদর উপজেলার বালিয়ারা এলাকার মৃত হামেদ শেখ এর ছেলে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/আবদুছ ছামাদ আজাদ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital