বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই : মায়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:২৯ পিএম
মতলবের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই : মায়া

বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই।

বিশেষ করে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের রোস্তম মার্কেটে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, দেশ ও জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে।

Model Hospital

মায়া আরো বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে মিলে-মিশে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিবেন।

ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন। আমার জন্য দোয়া করবেন।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিবের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসমাঈল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাকির খান, মতলব উত্তর উপজেলা মৎসজীবি লীগের সাধারন সম্পাদক শাহিন চৌধুরী, ছেংঙ্গারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, পৌর যুবলীগ নেতা নাজমুল খান, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন প্রধান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব, ৯নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, ৯নং আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ডা. ফারুক, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার সর্দার, পৌর যুবলীগ নেতা ইসমাঈল মুন্সি, ৯নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক লিটন দেওয়ান, পৌর মৎসজীবিলীগের সহ-সভাপতি মানিক, জসিম মিয়াজী, যুবলীগ নেতা দেওয়ান মামুন শেখ, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সর্দার, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি মামুন শিকদার’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital