শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধাঞ্জলী

সজীব খান প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ পিএম
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধাঞ্জলী

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।

বৃহস্পতিবার সকাল জেলা প্রশাকনেরক কার্যালয়ের মুুক্তিযোদ্ধাদের ব্যধিতে তারা ফুলেল শুভেচ্ছা অর্পন করেন।

এ সময় চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরচিালক মোঃ ইউসুফ হিসাব রক্ষক মো: ফারুক হোসেন, ডাটা এন্টি/কন্ট্রোল অপারেটর মোঃ সোহেল খুরশীদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মহিন উদ্দিন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: আনোয়ার হোসেন, ডাটা এন্টি/কন্টোল অপারেটর রবিউল আউয়াল চৌধুরী,রেকর্ড কিপার মো: রিয়াজ উদ্দিন,অফিস সহকাকম্পিউটার মুদ্রাক্ষরিক মো: রওশন মিয়া,ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মো: মনির হোসেন, অফিস সহায়ক শহীদুর রহমান তালুকদার,নিরাপত্তা প্র্রহরী মো: সালমান উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital