বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে

প্রয়াত দিপু চৌধুরীর রূহের মাহফিরাত কামনায় দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১:০৬ পিএম
প্রয়াত দিপু চৌধুরীর রূহের মাহফিরাত কামনায় দোয়া

মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে কোরআন তেলোয়াত, মিলাদ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বড় ছেলে আশফাক চৌধুরী মাহি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা জানেন আমার বাবা ডিসেম্বর এর দুই তারিখ প্রয়াত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জৈষ্ঠ্যপুত্র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’ ওনার স্বপ্ন একটাই মতলবকে মিনি সিঙ্গাপুর করা, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত মতলব, সন্ত্রাসমুক্ত করা, মতলবের মানুষের উন্নয়ন ছিলো আমার বাবার ধ্যান ধারণা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবার স্বপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করব। আর এই আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে আমি কাজ করব ইন্শাআল্লাহ। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে কবর আজাব মাফ করেন। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস শহিদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের জন্য ও দোয়া চাচ্ছি। অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।

শোক বার্তা পাঠ করেন, আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের প্রভাষক রাবিয়া বসরী। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবি ও প্রয়াত দিপু চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Model Hospital

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ-কমিটির সদস্য আহসান উল্যাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তানজিম সরকার রিয়াদ, মোহন পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, যুব লীগ নেতা বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ছদরুল আমিন।

আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্যাহ সরকার লিখন, এসএম নোমান দেওয়ান। উপস্থাপনা ও সার্বিক সহযোগিতা ছিলেন, মোসাদ্দেক মামুন, প্রভাষক এনামুল হক ও নেহেল আহম্মেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।