বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসলামী যুব আন্দোলন চাঁদপুর 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৯:০৬ পিএম
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসলামী যুব আন্দোলন চাঁদপুর 
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, হাবিবুল আউয়াল কমিশনই অবৈধ ও বাকপ্রতিবন্ধী।
এদেশের জনগণ তো এই দলদাস কমিশনই মানে না। অবৈধ ও অথর্ব কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির করার কে? তার কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধানিষেধ প্রদান করা।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনো সময় আছে  ফরমায়েশি তফসিল বাতিল করুন। রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না। একতরফা পাতানো নির্বাচন দেশের মানুষ সহ্য করবে না। কাজী হাবিবুল আউয়ালের মতো দলবাজ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। হলফনামায় প্রদত্ত রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ৫ বছরে এতো সম্পদের মালিক হলো কি করে? তাদের আয়ের উৎস কি? এসব প্রশ্ন আজ গণমানুষের।  তিনি বলেন, মন্ত্রী-এমপিদের সম্পদের পাহাড় দেখেও দুদকের নিরব ভূমিকা আমাদের ভাবিয়ে তুলছে। জনমুখে প্রশ্ন আসছে তাহলে দুদক কি মন্ত্রী-এমপিদের রক্ষাকবচ? তিনি অবিলম্বে অবৈধ সম্পদের মালিকদের   বিরুদ্ধে দুদকের কার্যকরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আজ ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পুনঃগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতির  বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম নিজাম, মাওলানা আবু নাঈম তানভীর, মাওলানা আনসার আহমাদ, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।