বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যেই স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৯:১২ পিএম
একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যেই স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : এমএ কুদ্দুস

যথাযোগ্য মর্যাদায় মতলব উত্তর উপজেলায় ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের ফুল সম্মাননা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্যে তিনি বলেন, একটি সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। তবে আজো দেশের এই উন্নয়ন চায় না স্বাধীনতা বিরোধী রাজাকারেরা। তারা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়াতে চায়।

Model Hospital

তিনি আরো বলেন, দেশের ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষ জনগণ আবারো আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। তাই আসুন সকলে মহান বিজয় দিবসে অঙ্গীকার করি উন্নত দেশ গঠনের লক্ষ্যে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্যাহ সরকার, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মোঃ রাশেদ মোবারক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করে সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিথী রানী দাস।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।