শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আহম্মদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ৭ হাফেজের পাগড়ী প্রদান

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৩১ পিএম
কচুয়ায় আহম্মদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ৭ হাফেজের পাগড়ী প্রদান

কচুয়ায় ডুমুরিয়া আহম্মদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন শিক্ষায় আলো ছড়িয়ে যাচ্ছেন।

দীর্ঘ ৫ বছরের পথ চলায়, সফলতার সাথে বেশ সুনাম অর্জন করে যাচ্ছে এ মাদ্রাসাটি। মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকমন্ডলী নিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর ডুমুরিয়া গ্রামের কৃতিসন্তান শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী সহদর দুইভাই আলহাজ্ব এম. এ বাশার ও প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম নিজগ্রাম ডুমুরিয়াতে আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

এরই ধারাবাহিকতায় প্রথম ২০২২ সালে ২ জনকে ২০২৩ সালে মাদ্রাসার আরো ৫ জন ছাত্রকে পবিত্র কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় পাগড়ী প্রধান ও দুইদিন ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার বাদ এশার নামাজের পর মাদ্রাসার প্রাঙ্গাণে ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে আলহাজ্ব এম.এ বাশার আমেরিকা প্রবাসী সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ সেলিম মাষ্টারের সঞ্চালনায় প্রধান মেহমানের বক্তব্যে রাখেন- পীরে তরিকত, ওস্তাজুল ওলামা, হযরত আল্লামা আলহাজ্ব মুফতি এ.বি.এম ছাদেক উল্লাহ সাহেব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজী।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসতিয়াক আহমাদ আল-ক্বাদেরী, পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদী।

পাগড়ী প্রাপ্ত হাফেজরা হচ্ছেন- মোঃ ফাহিম হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ ইয়াছিন হোসেন, মোঃ সিয়াম হোসেন , মোঃ সাজিদুল হছান ।

পাগড়ী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান মুহতামিম পরিচালক হাফেজ মুফতি মোঃ শরীফ উল্লাহ্, মাও মোহাম্মদ শাখাওয়াত হোসেন আল-ক্বাদেরী, ইউপি সদস্য আঃ হান্নান, মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোশারেফ হোসেন, হাজীগঞ্জ শাখার জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ শরীফ, সমাজ সেবক হাজী এমদাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুসল্লী ও শিক্ষার্থী, অভিভাবকগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital