বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিশিষ্টজনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. দীপু মনির প্রচারণা শুরু

গাজী মোঃ মহসিন প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৯:২১ পিএম
বিশিষ্টজনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. দীপু মনির প্রচারণা শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে চাঁদপুর-৩ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ডাঃ দীপু মনি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার নিজ ইউনিয়ন রামপুরে বিশিষ্টজনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনির নৌকা মার্কায় প্রচার প্রচারনা শুরু করেন তিনি।
এদিন দুপুরে রামপুর ইউনিয়নের পীরে কামেল হযরত মাওলানা ওয়াজউদ্দিন (রহঃ) মাজার জিয়ারত, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম পাটওয়ারীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচার প্রচারণায় নেমে পড়েন ডা. দীপু মনি। এরপর তিনি রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পিতা মরহুম তোফাজ্জল হোসেন পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম হাজী মিজানুর রহমান পাটওয়ারীর কবর জিয়ারত শেষে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন।
এদিন বিকেলে ইউনিয়নের আলগী (পোলের গোড়া) তালুকদার বাড়িতে উঠান বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন ডা. দীপু মনি। এসময় ইউনিয়নের ছোট সুন্দর বাজারে ১৯৭১ সালে গণযুদ্ধে শহীদ আব্দুল ওয়াদুদ, শহীদ আব্দুল হান্নান, শহীদ আব্দুল মান্নান ও মরহুম আব্দুল হাকিম পাটওয়ারী এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম ফজলুল করিম বাছেত, বীর মুক্তিযোদ্ধা সেকান্তর খাঁন, এইচ এম জামান তালুকদারের উদ্দেশ্যে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।
ইউনিয়নের ছোট সুন্দর আমিন পাটওয়ারীর বাড়িতে উঠান বৈঠকে উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বড় সুন্দর দর্জি বাড়ির সামনে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। পরে কামরাঙা স্কুল এন্ড কলেজ মাঠে পথসভা করে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম মোঃ গোলাপ খান ও সহ সভাপতি মরহুম শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর জন্য দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। পরিশেষে তিনি দেবপুর পীরে কামেল হাফেজ ত্বোহা সাহেবের মাজার জিয়ারত করেন।
নির্বাচনী প্রচারনার প্রথম দিন হিসেবে ডা. দীপু মনি এমপি উক্ত উঠান বৈঠক ও পথসভায় বলেন, আমি আপনাদেরই সন্তান। এ ইউনিয়নে আমার বাবার বাড়ি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে সারা দেশের ন্যায় এই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত বছরের ন্যায় এবারো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের মূল্যবান ভোটেই আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আপনাদের মেয়ে হিসেবে, এ ইউনিয়নের সন্তান হিসেবে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এই সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। বিগত ১৫ বছর আগে দেশ কি অবস্থায় ছিল তা আপনারাই দেখেছেন। আর গত ১৫ বছর ধরে দেশে কেমন উন্নয়ন হয়েছে আপনারা তাও দেখেছেন। তাই আপনাদের সন্তান হিসেবে আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পূণরায় সেবার করার সুযোগ করে দিবেন।
ডা. দীপু মনির প্রথম দিনের প্রচার প্রচারণাকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভুইয়া, উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী সহ জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।