বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৮:২৬ পিএম
ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সাফল্যের ১৮ বছর পদার্পণ উপলক্ষে ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পত্রিকার পাশাপাশি সমাজ পরিবর্তনে স্থানীয় পত্রিকার ভূমিকাও গুরুত্বপূর্ণ। চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকার মধ্যে চাঁদপুর খবর পত্রিকাটিও ক্ষুরধার লেখনীর ভূমিকায় অন্যতম স্থান অর্জন করেছে।
আমি আশা করি, দৈনিক চাঁদপুর খবর পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
দৈনিক চাঁদপুর খবর অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস।
আমি পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মামুন হোসাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান, শামীম হাসান, তরুণ সমাজসেবক রাসেল মিজি ছাড়াও ফরিদগঞ্জে বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।