শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইসলাকি ফ্রন্টের প্রার্থীর গন সংযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৩ পিএম
কচুয়ায় ইসলাকি ফ্রন্টের প্রার্থীর গন সংযোগ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কচুয়া আসনের মনোনীত প্রার্থী সেলিম প্রধান গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

শনিবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে চেয়ার মার্কার সমর্থনে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সেলিম প্রধান গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্ময়ক মাওলানা আবুল হাশেম মিয়াজী, শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার,ইসলামিক ফ্রন্ট কচুয়া শাখার উপদেষ্টা মো: রফিকুল ইসলাম পাটওয়ারীসহ দলীয় নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগকালে প্রার্থী সেলিম প্রধান ভোটারদের সাথে কুশলবিনিময় করে চেয়ার প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার আলেমদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।

Model Hospital

যার ফলশ্রুতিতে কওমী মাদ্রসার শিক্ষার্থীদের ডিগ্রি সমমানের সনদ দিয়ে মর্যাদা প্রদান করেছে।

আমাদের লক্ষ ইসলামী সমাজ ও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগামী ৭ জানুয়ারী ভোটারদের ভোট কেন্দ্রে এসে চেয়ার প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital