বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:২০ পিএম
দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

চাঁদপুর পৌর এলাকায় অবস্থিত দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার ২৩ ডিসেম্বর পিএসসি ব্যাচ ১৯৯৩ এর আয়োজনে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।

সকাল ১০ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি অত্র স্কুল থেকে শুরু করে আঃ রশিদ পাটওয়ারী সড়ক, মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম সড়ক, ও আরো কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ হয়।

এরপর দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ এর প্রধান উপদেষ্টা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনায় আংশ নেন প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উচমান গনি পাটওয়ারী তিনি তার বক্তব্যে বলেন আজকের এ আয়োজন অত্যান্ত সুন্দর হয়েছে স্কুল মুখো এধরনের আয়োজন আমাদেরকে অতিত স্মরণ করিয়ে দেয়। আমাদের পুরনো অতিত যেন আজ হাত ছনি দিয়ে ডাকছে। আজকের এ আয়োজনের সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে অনুষ্ঠানের আহ্বায়ক জামাল আহমেদ আখন্দ এর কথা না বল্লেই নয়। তার অত্যান্ত পরিশ্রমে আজকের এ আয়োজন এত সুন্দর হয়েছে।

অনুষ্ঠানের আহ্বায়ক জামাল আহমেদ আখন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ম্যানেজিং কমিটির সভাপতি, তাফাজ্জল হোসেন তাপু পাটোয়ার।

Model Hospital

বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ মোঃ মজিবুর রহমান ভুঞা, জসিমউদদীন পাটওয়ারী, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ডা, সৈয়দ আহমেদ কাজল, বর্তমান প্রধান শিক্ষিকা হেলেনা পারভীন, সাবেক প্রধান শিক্ষক কেশব চন্দ্র মজুমদার, সাবেক সহকারী শিক্ষিকা, কাজল রানী চক্রবর্তী, চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, দক্ষিণ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎস এর উপদেষ্টা অত্র স্কুলের ছাত্র আঃ মমিন খান, আবুল বারাকাত লিজন পাটওয়ারী, মোঃ মাহমুদ খান, প্রাক্তন ছাত্র মিজানুর রহমান, মোঃ ফারুক হোসেন ভুইয়া আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র মোঃ কবির বেপারী, মাঃ সাজ্জাদ হায়দার পাটোয়ারী, মোঃ সুমন গাজী, মোঃ কবির পাটোয়ারী, সার্ভেয়ার মোঃ কাওসার মাঝি, জয়নাল আবেদীন,আব্দুস ছোবাহান তুহিন, রহমত উল্যাহ, ফারজানা আক্তার, হামিদা আক্তার, পারুল, মুহাম্মদ বাদশা ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্য পর্ব শেষে বাচ্চাদের চেয়ার খেলা, প্রাক্তন ছাত্রদের রাশি টানাটানি ও মেয়েদের চেয়ার খেলা ও পুরস্কার বিতরণ করাহয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।