বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অটোরিক্সা এবং চোর চক্রের ১ সদস্যসহ ৩ জন আটক

মো. মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৩ পিএম
শাহরাস্তিতে অটোরিক্সা এবং চোর চক্রের ১ সদস্যসহ ৩ জন আটক
শাহরাস্তিতে অটোরিক্সা ও চোর চক্রের ১ সদস্য এবং জিআর মামলার ২ জন আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার আটককৃত আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
শনিবার শাহরাস্তি মডেল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল সে রাতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউপির শ্যামপুর ব্রীজের উপর তল্লাশি চৌকি বসিয়ে অভিযুক্ত অটো চোরাই সদস্য এবং ব্যাটারি চালিত  অটোটি জব্দ শেষে উদ্ধার করে।
আটককৃত আসামি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মইশাইর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মোঃ মুসলিম ৫১।
আটকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন ধরে অটো ছিনতাই কাজে যুক্ত রয়েছে।পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি মামলা নং-০৮, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করে।
এদিকে রোববার এসআই কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৯, জি আর নং-১৬১মামলায় পুলিশ দুজনকে আটক করে।
আটককৃতরা উপজেলার চিতোষী পূর্ব ইউপির নরহ গ্রামের পশ্চিমপাড়া হাজী বাড়ির ৫ নং ওয়ার্ডের মৃত মনতাজের পুত্র মোঃ হোসেন(৩৫), একই ইউপির পার্শ্ববর্তী কর্ণপাড়া (জমির উদ্দিন বেপারী বাড়ী, ০৮নং ওয়ার্ডের মৃত আবুল কালামের পুত্র মোঃ আলী হোসেন ৪২।
তাদের বিরুদ্ধে একটি মামলা এফআইআর নং-০৯,জিআর নং ১৬১  রুজু ছিল।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদেরকে পুলিশ আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital