বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপাদী দক্ষিণে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আগমনে আলোচনা সভা

প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২৭ পিএম
উপাদী দক্ষিণে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আগমনে আলোচনা সভা
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের   ২৯ ডিসেম্বর শুক্রবার উপাদী দক্ষিণে আগমন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়  ৫নং কেন্দ্র কমিটির আহ্বায়ক শাহজান খান ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের নেতৃত্বে নৌকা মার্কার সমর্থনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন বকাউলের সভাপতিত্বে ও মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানীয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শাহজান খান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুকবুল আহমেদ, রুহুল আমিন মুন্সি, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল পাটওয়ারী, রহিম গাজী, মানিক বকাউল, জুনায়েদ হাজী, জাহাঙ্গীর শেখ, ইউপি সদস্য বাবুল খান, সোহেল হোসেন- সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital