শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকা যার কাছে তার পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে; জাহিদুল ইসলাম রোমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৪:৩৬ পিএম
নৌকা যার কাছে তার পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে; জাহিদুল ইসলাম রোমান

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল চৌধুরীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত পথসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল হোসেন রাজু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন-তাদের অতীত ও বর্তমান সকল কাজকর্মের ওপর ভিত্তি করে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয়েছে। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, দলের বৃহত্তর স্বার্থে সেই প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা নৌকা নিয়ে রাজনীতি করি। নৌকা যার কাছে থাকবে তার পক্ষ্যে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ্যে নৌকার বিজয় আনতে ঝাঁপিয়ে পড়বো। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তেমনি নৌকার কোনো বিকল্প নেই। ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আগামি ৫ জানুয়ারী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

এ সময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সরকার, বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল চৌধুরী, পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা মানিক গাজী প্রমূখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital