বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে উঠান বৈঠকে

অসামপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারও নৌকায় ভোট চাইলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সজীব খান প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:৪৫ পিএম
অসামপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারও নৌকায় ভোট চাইলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, এ সরকারের আমলে সর্ব ক্ষেত্রে উন্নয়তি হয়েছে, দুর্নীতি কমেছে, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাত, ভিডিজি কার্ড, জেলে কার্ড, টিসিবি পণ্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পূর্বে অনেক এমপি হয়েছে, চাঁদপুরে তেমন কোন উন্নতি হয়নি। রাস্তা ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা কিছুই হয়নি, শিক্ষা ক্ষেত্রে সরকারের আমলেই উন্নতি হয়েছে। হাতের মুঠোয় এখন সব সেবা মানুষ পাচ্ছে। একটা স্মার্ট ফোনে সব করা সম্ভাব হচ্ছে, এটা শেখ হাসিনা সরকার করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এমন কোন স্থান নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি।

এমপি বলেন, বিগত ৩৫ বছরের ৭ জন এমপি আপনারা পেয়েছেন কিন্তু কোন উন্নয়ন কি হয়েছে? উন্নয়নতো হয়নি, আওয়ামী লীগ সরকারের আমলেই সব উন্নয়ন হয়েছে। ৩৫ বছর পর নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়ে দুইবার মন্ত্রী পদ পেয়েছি বলেই উন্নয়ন কাজগুলো করতে পেরেছি। সোমবার (১ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আগে অশুখ বিকুখ হলে অনেকদূরে মানে জেলা শহরের সরকারি হাসপাতালে নিয়ে যেত হতো। এখন গ্রামেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। এ জন্য আমাদের শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। সারাদেশে শিক্ষার ক্ষেত্রে আজ আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে। চাঁদপুরে টেকনিক্যাল স্কুল আছে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মেডিকেল কলেজ, বিদেশ গামীদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আধুনিক নৌ বন্দরের কাজ শুরু হয়েছে। এমন কোন সেক্টর নেই যে সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

মন্ত্রী বলেন, এখন গ্রামের স্কুলগুলো খুবই সুন্দর এবং পাকা। ছেলে-মেয়ের খুবই মনোরম পরিবেশে পড়া লেখা করতে পারে।প্রত্যেকের বাড়ীর সামনে পাকা রাস্তা। পাকা ছাড়া খুব কমই রাস্তা আছে। আমাদের মা-বোনেরা আগের চাইতে অনেক ভাল আছেন। শেখ হাসিনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের চাঁদপুরও অনেক উন্নত হয়েছে। আমরা চাই উন্নয়ন এবং ভালো থাকতে। আমরা এখন যেমন আছি, আমরা চাই ছেলে-মেয়েরা আরো ভাল থাকবে।

Model Hospital

দীপু মনি বলেন, আগামী ৭ জানুয়ারি চাঁদপুর-৩ আসনের ৫ লক্ষ ৯ হাজার ভোটার প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যে যাই বলুকনা কেন, এবার অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মূখর নির্বাচন হবে। সেই ভোটে আমরা সবাই অংশ নিব।

মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিটন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম মিজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ^াদ মিয়াজী, জেলা কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌকিম, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজুর রহমান বাদল, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুর ইসলাম স্বপন, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আজাদ খান প্রমুখ।

এ সময় যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ঈমাম হাসান বাদশা, সদর থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির গাজী, সদর উপজেলা যুব লীগের আহবায়ক হুমায়ন কবির সুমন, সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাহিদা বেগমসহ মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।