বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে উদ্ধারকৃত ১৩টি মোটরসাইকেল মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:৫২ পিএম
চাঁদপুরে উদ্ধারকৃত ১৩টি মোটরসাইকেল মালিকদের কাছে হস্তান্তর

চাঁদপুরে উদ্ধারকৃত ১৩টি চোরাই মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে পিবিআই।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বাবুরহাটের পিবিআই জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মোটরসাইকেল মালিকদের হাতে তাদের মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়।

দীর্ঘসময় পরে তেমন কোনো আইনি জটিলতা ছাড়াই নিজের মোটরসাইকেলটি হাতের কাছে পেয়ে আবেগ আপ্লুত মোটরসাইকেল মালিকরা।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, এই চোরাই মোটরসাইকেল উদ্ধারকাজে নেমে এখন পর্যন্ত শতাধিক চোরের সন্ধান পেয়েছে পিবিআই। তার মধ্যে থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা উদ্ধারকৃত ১৩টি মোটরসাইকেল প্রকৃত মালিকদের খুঁজে এনে পর্যায়ক্রমে তাদের হাতে আইনি প্রক্রিয়ায় পৌঁছে দিবো।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital