বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিজ কর্মী দিয়ে অফিস ভাংচুর করে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৫:২২ পিএম
ফরিদগঞ্জে নিজ কর্মী দিয়ে অফিস ভাংচুর করে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর- রশিদ (আনারস) তার নিজের কর্মী দিয়ে পোষ্টার, ব্যানার ছিঁড়ে ও নিজ নির্বাচনী কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতিকের প্রার্থী এবং তার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে বলে জানিয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম।

২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধায় নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম লিখিত ভাবে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

লিখিত বক্তব্যে জিএম হাসান তাবাচ্ছুম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর- রশিদ তার কর্মীদের দিয়ে পোষ্টার, ব্যাপার ছিঁড়ে ও নির্বাচনী কার্যালয় ভাংচুর করে আমি এবং কর্মীদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ করেছে।

তিনি আরো বলেন, আমিসহ আমার কোন নেতা-কর্মী অভিযোগকৃত চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার, ব্যানার ছিঁড়ে পেলা এবং তার নির্বাচনী কার্যালয় ভাংচুর করেনি। সে এলাকার জনগনের মাঝে বিভ্রান্ত ছড়াতে আমি এবং আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং রিটার্নিং অফিসারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Model Hospital

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর- রশিদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital