বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আ’লীগ থেকে ৫ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:১১ পিএম
শাহরাস্তিতে আ’লীগ থেকে ৫ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে আ’লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে আজীবনের জন্য দলীয় সকল ক্ষেত্রে সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি চাঁদপুর জেলা আলীগের প্যাডে জেলা সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিকএ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিস্কৃত আ’লীগ নেতারা হলেন,শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউপির গত নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম ভূঁইয়া মানিক, একই ইউপির জামাল আহমেদ, সূচিপাড়া উত্তর ইউপির মাহফুজুর রহমান মিঠু এবং সাখাওয়াত হোসেনকে আলীগের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে দলীয় সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Model Hospital

তিনি আরো বলেন, ভবিষ্যতেও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের জন্যেও এই ধারা অব্যাহত থাকবে।নৌকার বিরুদ্ধে দলীয় পদ-পদবী বহনকারী কারো বিরুদ্ধচারণ অবস্থান মেনে নেওয়া হবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।