সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিষ্ণুপুরে অতিদরিদ্রদের প্রকল্পের কাজ চলছে

সজীব খান প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১০:৫৯ পিএম
বিষ্ণুপুরে অতিদরিদ্রদের প্রকল্পের কাজ চলছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২০২৩-১৪ অর্থবছরের জন্য চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে প্রতিটি প্রকল্পের কাজ যথা নিয়মে হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এ কাজ নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সন্তুষ্ঠ রয়েছে। বিষ্ণুপুরে ৭নং ওয়ার্ডের কানার দোকান থেকে ইমাম পট্রি লালপুর হয়ে রফিক গাইনে বাড়ি পর্যন্ত হতদরিদ্রদের জন্য কর্মসংস্থানে কাজ যথা নিয়মে হয়েছে। দৃশ্যমান হয়েছে কাজের চিত্র। প্রকল্পের কাজটি যথানিয়মে হওয়ায় এলাকাবাসী ও সন্তুষ্ঠ রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নে ৪০ দিনের প্রকল্পের কাজ ইউনিয়ন পরিষদ নির্ধারিত ভাবেই করেছে। বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিটি প্রকল্পের কাজের ব্যাপক অগ্রগতি হয়েছে।

এ নিয়ে এলাকাবাসী ও কাজের সন্তোষ প্রকাশ করেছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যান ও সচিব প্রতিনিয়ত কাজের মনিটরিং করে কাজ গুলো সঠিক ভাবে করিয়েছে।

Model Hospital

বিষ্ণুপরে অতিদরিদ্রদের জন্য প্রকল্পে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নছির উদ্দিন শামীম খান, ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন প্রকল্পের সভাপতিদের কড়া নির্দেশনা দিয়েছেন।

বিষ্ণুপর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম বলেন, বিষ্ণুপুরে সরকারের বেঁধে দেয়া নিয়মে কাজ হচ্ছে। গ্রামীণ জনপদ উন্নয়নের জন্য সরকার ৪০ দিনের প্রকল্পের কাজ চালু করেছে। সে প্রকল্প যাতে সঠিক নিয়মে হয়, সেজন্য প্রতিটি প্রকল্পের সভাপতিদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা পিআইও সময় কাজের মনিটরিং করছে এবং কাজের খোঁজ-খবর নিচ্ছেন চাঁদপুর সদর উপজেলা পিআইও মোঃ রফিকুল ইসলাম বলেন, বিষ্ণুপরে ৪০ দিনের প্রকল্পের কাজ সরকারের বেঁধে দেওয়া নিয়মে হয়েছে।

সব সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে মনিটরিং করা হয়েছে। কাজে যাতে অনিয়ম না হয় সেজন্য চেয়ারম্যনকে সব সময় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষ্ণুপুরে সঠিক ভাবেই কাজ হয়েছে।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।