সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গভীর রাতে শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে উষ্ণতা ছড়ালেন অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৬:৩৮ পিএম
গভীর রাতে শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে উষ্ণতা ছড়ালেন অ্যাড. হুমায়ুন কবির সুমন

গভীর রাতে অসহায়-দুস্থ ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড হুমায়ুন কবির সুমন। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন চাঁদপুর জেলা শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন সময় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

১৪ জানুয়ারি রবিবার রাত ১ টার দিকে রাতের আঁধারে জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শতাধিক শীতার্ত ব্যক্তিদের গায়ে কম্বলে জড়িয়ে দেন তিনি।

শত বছর বয়সী বৃদ্ধ আকবর আলী বলেন, রাতে রেল স্টেশনে শুয়ে থাকি কেউ কোন দিন খবর রাখেনি আমার। রাত নিশিতে ঘুম ভেঙ্গেই দেখি সাহেব আমার গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছে। মনে হলো কোন ঘুমান্ত পিতাকে রাতের আঁধারে তার ছেলে গায়ে কম্বল জড়িয়ে দিল।

অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে রাতযাপন করছে।’ যখন কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের সন্ধানে নামি, তখুনি দেখা গেছে কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। থরথর করে কাঁপছে শরীর। তারা এ শীতের রাতে মাত্র একটি কম্বল পেয়ে আকাশ ছোঁয়া খুশি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মানুষ আছি। আমরা যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এসব মানুষগুলো কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে।

Model Hospital

এদিকে অ্যাড. হুমায়ুন কবির সুমন এর গভীর রাতে কম্বল বিতরণের দৃশ্যটি হৃদয় কেড়েছেন চাঁদপুরের অসহায়-দুস্থদের, এমন একজন মানবিক হৃদয়ের মানুষ পেয়ে তাদের আনন্দে আপ্লুত হতে দেখা গেছে।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।