বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নৌকার তোরণ পুড়িয়ে দিলো দুর্বৃত্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:২৬ পিএম
ফরিদগঞ্জে নৌকার তোরণ পুড়িয়ে দিলো দুর্বৃত্ত
এস. এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে রাতের আঁধারে নৌকার তোরণ পুড়িয়ে ও পোষ্টার, ব্যানার ছিঁড়ে পেলেছে দুর্বৃত্তরা। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
২৫ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে ইউনিয়নের বালিথুবা, উত্তর কৃষ্ণপুর ও ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিন ও নেতাকর্মীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান  প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম এর সমর্থকরা ৬ নং ওয়ার্ড বালিথুবা, ৭ নং ওয়ার্ড কৃষ্ণপুর এলাকায় কাপড় দিয়ে মোড়ানো দুইটি নৌকার তোরণ নির্মাণ করে।
ওই নৌকার তোরণ গুলো রাতের আঁধারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে নৌকার তোরণটির নিচের অংশ পুড়ে যায় এবং ইসলামপুর এলাকায় পোষ্টার ও ব্যানার ছিঁড়ে পেলা হয়েছে।
শনিবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম বলেন, যারা নৌকার তোরণ পুড়িয়েছে, তারা নৌকার গণজোয়ার দেখে ভয় পাচ্ছে। আর তোরণ পুড়িয়ে, পোষ্টার ও ব্যানার ছিঁড়ে নৌকার বিজয় আটকানো যাবে না।  আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।