সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা কারাগারে শীতবস্ত্র পেল কারাবন্দিরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৫:২৩ পিএম
চাঁদপুর জেলা কারাগারে শীতবস্ত্র পেল কারাবন্দিরা
চাঁদপুর জেলা কারাগারে আটক দুস্থ বন্দিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কারা কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জানুয়ারি) চাঁদপুর জেলা কারাগার থেকে এ তথ্য জানা যায়।
শীতবস্ত্র বিতরণ করেন জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার মুহাম্মদ মুনীর হোসাইন, ডেপুটি জেলার আবু ইউসুফ ও অন্যান্য কারা কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।
চাঁদপুর জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, যেসব বন্দির  একেবারেই শীতবস্ত্র নেই এবং যাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজন দেখা করতে আসেনা এমন বন্দিদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ৫ জন নারী, বন্দিকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। চলমান শীত মৌসুমে যারা শীতবস্ত্র সংগ্রহ করতে পারেনি তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এদিকে শীতবস্ত্র পেয়ে বন্দিরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।