শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:১৩ পিএম
মতলব উত্তরে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করছেন ইউএনও গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর ব্যুরো : স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৫ ডিসেম্বর) মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ।

এ সময় উপজেলা একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণন সম্পাদক একেএম আজাদ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে জড়িত শিক্ষার্থীরা মানবিক ভাবে অনেক ভালো হয়ে থাকে। গ্রাম পর্যায় থেকে যাওয়া অনেক খেলোয়াড় ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে। আশা করছি এ ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি হবে।

Model Hospital

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থা সহযোগিতা করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital