রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১০:২৭ পিএম
এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারি ষোলঘর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ধ্যা সাতটায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিজি এপেঃ এডঃ জাকির হোসেন তালুকদার ফয়সাল।
এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় আলোচনা সভা ও বিতরণ কার্যক্রমে আরো উপস্থিতি ছিলেন, পিপি এপেঃ এডঃ এমরান হোসাইন, পিপি এপেঃ এডঃ আবুল কালাম আজাদ, পিপি এপেঃ এডঃ হারুন অর রশীদ, কচুয়া এপেক্স ক্লাবের সভাপতি এপেঃ এডঃ জসিম উদ্দিন প্রধান, এপেক্স ক্লাব অব চাঁদপুরের সিনিয়র সহ-সভাপতি এপেঃ এডঃ শিপন তালুকদার, এপেঃ এডঃ শাহাদাত হোসেন, ক্লাব সেক্রেটারি এপেঃ এডঃ মোঃ কামাল হোসেন,এপেঃ এডঃ নাজির উল্ল্যাহ বাপ্পি।
পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।