রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সেচ কাজে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী জাকির পাটওয়ারীকে পুরষ্কার প্রদান

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১১:০২ পিএম
চাঁদপুরে সেচ কাজে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী জাকির পাটওয়ারীকে পুরষ্কার প্রদান
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৮ম বার্ষিক সাধারণ সভা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বাবুরহাটস্থ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গত বছরে সমিতির আওতাধীন সেচ কাজে সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার করে যথা সময়ে বিল পরিশোধ করায় মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীকে পুরষ্কৃত করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ড।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও রামপুর ইউনিয়নের কামরাঙা সেচ স্কিমের এরিয়া ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর হাতে পুরষ্কার তুলে দেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন।
জাকির পাটওয়ারীকে সম্মানিত করায় সমিতির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
উক্ত সভার সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি মোঃ আমিরুল ইসলাম চৌধুরী।
এসময় সমিতির পরিচালনা বোর্ডের সকল সদস্য ও ব্যবস্থাপনা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।