রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১১:১৩ পিএম
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৮ম বার্ষিক সাধারণ সভা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বাবুরহাটস্থ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিজস্ব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সভাপতি ও এলাকা পরিচালক আমীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্তীর বাণী পাঠ করা হয়।
সেই সাথে বার্ষিক প্রতিবেদন পাঠ এবং জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান, আয় ব্যয়ের হিসাব (কোষাধ্যক্ষের প্রতিবেদন) পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক।
সভায় ২০২৩ সালের আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ বিল প্রদানকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও সমিতির নিয়মিত বিল পরিশোধকারী উপস্থিত গ্রাহকদের (রেজিষ্ট্রেশনের ভিত্তিতে) লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান, ডিজিএম ফরিদগঞ্জ জোঃঅঃ প্রকৌশলী মোঃ কামাল হোসেন, সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) প্রকৌশলী ইউনুস আলী, ডিজিএম মতলব (দঃ) জোঃঅঃ মোঃ সহিদুল ইসলাম, ডিজিএম মতলব (উঃ) জোঃঅঃ মোঃ শামছু উদ্দিন, এজিএম (এমএস) মালিক মোঃ ইয়াহিয়া, কামতা সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) আসীর ইনন্তেসার, সদর দপ্তরের এজিএম (ওএন্ডএম) মিফতাহ উদ্দিন, হাইমচর সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ হাফিজুর রহমান, মতলব উত্তর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ রায়হানুল ইসলাম, ফরিদগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ নাজির উল্লাহ, মতলব দক্ষিণ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) রোকসানা আক্তার, এজিএম (ইএন্ডসি) মোঃ সাহাবুদ্দিন, এজিএম (আইটি) মোঃ সোহাগ মিয়া, এজিএম (অর্থ) জোবায়ের হোসেন, এজিএম (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান।
এছাড়াও সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি আমীরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আলীম আজম রেজা, সচিব মোঃ ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক, ২নং এলাকা পরিচালক মোহাম্মদ নুরুল হক মিয়া, ৩নং এলাকা পরিচালক মোঃ নুরুন্নবী পাটওয়ারী, ৫নং এলাকা পরিচালক মোঃ মাকসুদ আলম পাটওয়ারী, ৬নং এলাকা পরিচালক এম.এ মালেক, মনোনীত এলাকা পরিচালক মোঃ মকবুল হোসেন, মহিলা পরিচালক আয়েশা সিদ্দিকা, ফরিদা ইয়াছমিন, রৌশন আরা আক্তার, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার খান সহ সমিতির পরিচালনা বোর্ড নেতৃবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।