রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহতলী কামিল মাদরাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৯:২৭ পিএম
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহতলী কামিল মাদরাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২৬জানুয়ারী (শুক্রবার) বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠঅনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি চাঁদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের কম্বলের জন্য আবেদন করেছি, সেই প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে তোমাদের এ কম্বল দিয়েছে। তোমরা এ কম্বলটি ব্যবহার করবা। তোমরা যাতে শীতে কষ্ট না হয়। মাননীয় প্রধানমন্ত্রী উপহার এ কম্বল।

পরে শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর সুপার মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এ ছাড়াও এদিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে রুশদীর পরিবারের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল (শুক্রবার) বাদ আছর পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় এবং শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে কম্বল বিতরণ করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।