শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নৌকার বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৩০ পিএম
ফরিদগঞ্জে নৌকার বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়েছে। এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে আজীবন বহিষ্কার করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
২৫ ডিসেম্বর শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিস্কৃত নেতারা হলেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হারুন অর- রশিদ, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাকির খান বাবু, ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আ’লীগ নেতা বুলবুল আহাম্মেদ, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি তোফায়েল ইসলাম পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সর্দার, উপজেলা আ’লীগের সদস্য শেখ মো. শাহ্ আলম, এমরান হোসেন মিলন, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, এমরান হোসেন ভূঁইয়া, ১১ নং ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি নূরে আলম পাটওয়ারী, উপজেলা আ’লীগের সদস্য নূরনবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা আ’লীগের সদস্য হাসান আব্দুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, আ’লীগ নেতা নূরের রহমান সুমন, ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, আব্দুল কাদের খোকন, সাবেক সদস্য উপজেলা যুবলীগ জহিরুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital