চাঁদপুর সদরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন।

রোববার চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে নিরাপদে সড়কে সাইকেল চালানোর জন্য পরামর্শ প্রদান করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করার জন্য বলেন।








