সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আজ হাজীগঞ্জের ১১ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৩৬জন ভাগ্য নির্ধারন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম
আজ হাজীগঞ্জের ১১ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৩৬জন ভাগ্য নির্ধারন

সাইফুল ইসলাম সিফাত : আজ (রোববার) হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহনের মধ্য দিয়ে ৪৮ চেয়ারম্যান ও ৫৩৬ জন সদস্যের ভাগ্য নির্ধারন হবে। সকল ধরনের ভোটারদের প্রত্যাশা সুষ্ঠ ভোটের। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, বিজিবি ও র‌্যাব) সদস্যরা। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমান আদালত ও স্ট্রাইকিং ফোর্স।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়াও ২ জন সাধারন সদস্য ও ৩ জন সংরতি নারী সদস্যসহ ৫ জন বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৪ জন রিটার্নিং অফিসার, ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহ-প্রিজাইডিং অফিসার ও ১২৪৬ জন ও পোলিং অফিসার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নে ১০৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ইভিএম এবং অন্য সব ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এই ১০৯টি ভোট কেন্দ্রের ৬২৩টি ভোট কক্ষে (বুথ) ২ লাখ ২ হাজার ৩৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৬০৮ জন ও নারী ভোটার ৯৭ হাজার ৭৯১জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের মোবাইল টিমের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

Model Hospital

উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৬০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৩ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪২৩জন।

বাকিলা ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৬২ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪১৬ জন।

কালচোঁ উত্তর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৩ হাজার ৩৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫৭ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৪৭৫ জন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৭৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২৩ হাজার ৬১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২৮ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৮৪ জন।

হাজীগঞ্জ সদর ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ৯০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২৯ হাজার ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮৬৬ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ১৬৫ জন।

বড়কুল পূর্ব ইউনিয়নে ১২টি কেন্দ্রে ৬৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ২০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫৬ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৭২৯ জন।

বড়কুল পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৪টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৪ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৯০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪৫ জন।

হাটিলা পূর্ব ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৭ হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮০১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ২০৬ জন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৭ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৬৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪০৭ জন।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৭টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১৫ হাজার ৫২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫২৭ জন।

হাটিলা পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নে ভোটার হলেন ১২ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩৯০ জন ও মহিলা ভোটার ৫ হাজার ৯৮৪ জন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।