রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৯ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ ছাত্রনেতা মো. রাকিব মাঝি ব্যাপক নির্বাচনি গণসংযোগ করেছেন। ৩১ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

মো. রাকিব মাঝি বাদ আসর রগুনাথপুর বাজার মসজিদে নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে সালাম বিনিময় শেষে মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিদের কাছে দোয়া চান। এরপর তিনি রগুনাথপুর বাজার, ভাঙ্গাপোল বাজার, ওয়াবদা এলাকায় ব্যাবসায়ী, পথচারিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া এবং ভোট প্রর্থনা করেন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রাকিব মাঝি বলেন, সততা, ইচ্ছাশক্তি আর মন পবিত্র থাকলে দেশ এবং মানুষের সেবা করা যায়। আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাওয়ার ইচ্ছে পোষণ করেছি।

রাকিব মাঝি আরো বলেন, আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন। বাবার থেকে অনুপ্রেরণা নিয়ে আমিও মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি তরুণ বয়সেও দেশ ও মানুষের কাজ করা সম্ভব। আমি চাঁদপুর সদর উপজেলাবাসীর একজন সেবক হিসেবে কাজ করতে চাই। কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে সদর উপজেলাবাসীর সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

Model Hospital

এসময় চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী, প্রচার সম্পাদক আলমগীর গাজী, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন কাজীসহ এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।