বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে অগ্নীসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৬:০৩ এম
ফরিদগঞ্জে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে অগ্নীসংযোগ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ৫ম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ্ আলম শেখের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে প্রার্থী শাহ্ আলম শেখ।

২৬ ডিসেম্বর গভীর রাতে ওই ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের শেখ বাড়ীতে প্রার্থীর নিজ বসতঘরে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

স্থানীয়রা জানায়, রাতেই অগ্নীকান্ডের ঘটনার টের পেয়ে বাড়ীর বাসিন্দারাসহ দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানায়, ৫ম দফার নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ইস্কান্দার আলীর বড় ছেলে শাহ্ আলম শেখ ইউনিয়নবাসী ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় হলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

ভূক্তভোগী শাহ্ আলম শেখ জানান, নির্বাচনী সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে চশমা প্রতীক পেয়ে প্রচার- প্রচারণা শুরুর করার পর তার প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন চশমা প্রতীকের ব্যানার ফেস্টুন নষ্ট করা সহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি ধমকি দিয়ে আসছেন অনাবরত। তারই জের ধরে এই অগ্নীকান্ডের সূত্রপাত বলে তিনি মনে করেন।

Model Hospital

তিনি আরো বলেন, আমার বাবা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করছেন কি চেয়ারম্যান প্রার্থী হলে মুক্তিযোদ্ধা সন্তানদের বসতঘর পুড়িয়ে দেওয়ার জন্য? সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি তদন্ত করে ভুক্তভোগীকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।