শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষি জমির টপসয়েল পরিবহনের দায়ে ১ চালক আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৫ পিএম
শাহরাস্তিতে কৃষি জমির টপসয়েল পরিবহনের দায়ে ১ চালক আটক
শাহরাস্তিতে কৃষি জমিনের টপসয়েল পরিবহনের দায়ে ১ ডাম্প ট্রাকের ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বার আটকৃত ওই ড্রাইভারকে পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে পুলিশ অফিসার ও সঙ্গীও ফোর্স একটি অভিযান পরিচালনা করেন।
ওইদিন পৌরসভার পশ্চিম উপলতা মহল্লার উপলতা মাঠের জনৈক ইয়াছিনের ফসলী কৃষি জমিন থেকে ভেকু মেশিন দিয়ে ফসলি জমিনের টপসয়েল (মাটি) কেটে ডাম্প ট্রাক দিয়ে পরিবহন করছিল একদল দুর্বৃত্ত। ওই সময় পুলিশ এ কাজে ব্যবহৃত নম্বর বিহীন ১ টি ডাম্প ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করে।
একই সময় পৌরসভার বাদিয়া কাজী বাড়ির মো: শফিক ওরুপে হেকিম শফিক পুত্র ড্রাইভার মো: আনোয়ার হোসেনকে (৩৫) আটক করে।
পরে অভিযুক্ত অন্য আসামী পশ্চিম উপলতা হাসান আলী মিয়াজী বাড়ীর মৃত আবুল কালাম আজাদের পুত্র পলাতক আসামী মোঃ খোরশেদ আলম (৫৩) গ্রেফতারের চেষ্টা চালায়।
পরে পুলিশ আটকৃত ও পলাতক অভিযুক্ত আসামির বিরুদ্ধে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬, তাং-০৯/০২/২০২৪ইং, ধারা-১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ রুজু করে।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, যেকোনো অনিয়মের বিরুদ্ধে পুলিশ অতন্ত্র প্রহরীর মত সদা জাগ্রত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital