মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০২ পিএম
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের মমতাময়ী মা সৈয়দী বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য বহু গুণাগ্রাহী রেখে গেছেন।

শনিবার রাত সাড়ে সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখর বাজার কাশেম খান বাড়ি ঈদগাহ ময়দান মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন কাশেম খান বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মূফতি আরিফুল ইসলাম আবরারী।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর সভার মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তসলিম হোসেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজ খান বাদল, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, চাঁদপুর সদর উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর খান, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মাল, মরহুমার ছেলারা ও জামাতা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও  এলাকার গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজার নামাজ শেষে তাদের খান বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমা সৈয়দী বেগমকে দাফন করা হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।