বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জয় বাংলা মিছিলে এক সাহসী কর্মীর নাম অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৮ পিএম
জয় বাংলা মিছিলে এক সাহসী কর্মীর নাম অ্যাড. হুমায়ুন কবির সুমন

জামাত বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে একটি ত্যাগী ও আদর্শিক কর্মী, বারবার পুলিশ ও বিএনপি হাতে নির্যাতনের স্বীকার হওয়া থেকে শুরু করে আজ অবধি ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে জয় বাংলা মিছিলে এক সাহসী কর্মীর নাম অ্যাড. হুমায়ুন কবির সুমন।

যিনি চাঁদপুরের কৃতী সন্তান, ছাত্রলীগের সাবেক নেতা ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক।

দলের দুঃসময়সহ প্রতিক্ষণেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনার অগ্রগামী সকল বাণী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সবার কাছে পৌঁছে দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে হুমায়ুন কবির সুমন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ব্যক্তি পরোপকারী এই মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও দলের হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সর্বত্র ছুটে চলেছেন মাঠে ময়দানে। আর তাই যোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবেই তিনি ছাত্রনেতা হতে এখন নেতৃত্ব দিচ্ছেন যুবলীগের।

হুমায়ুন কবির সুমনের চাঁদপুর জেলা, উপজেলা এবং পাশ্ববর্তী এলাকাগুলোতে রয়েছে ব্যাপক পরিচিতি ও ভাবমূর্তি। তিনি এলাকার মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। এলাকায় দলীয় লোকজন ছাড়াও জনসাধারণ, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। হুমায়ুন কবির সুমন অত্যন্ত নম্রভদ্র বিনয়ী ও সেবাকর্মী বান্ধব নেতা।

Model Hospital

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জানান, তার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে মহামারি করোনায় খাদ্যসামগ্রী বিতরণ করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এমনকি করোনায় মৃতরোগীর দাফন ও সৎকারে অনেকে এগিয়ে না এলেও তিনি সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন।

হুমায়ুন কবির সুমন খালেদা জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অগণিত বার পুলিশ ও বিএনপির হাতে নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলা নির্যাতন সত্ত্বেও এ সাহসী যোদ্ধা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার তিনি প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। হুমায়ুন কবির সুমন দলের সাংগঠনিক দায়িত্ব পালনে সব সময়ই ছুটে গেছেন। নানা গ্রুপিং হটিয়ে তৃণমূলে সম্মেলনের মাধ্যমে তুলে এনেছেন বিতর্কমুক্ত নেতৃত্ব। দলীয় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সজাগ ছিলেন।

দৈনিক বাংলাদেশের আলোর সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির সুমন বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। ১৯৯৫ সাল থেকে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনৈতিক পথচলা শুরু হয়। পারিবারিকভাবেই মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি।

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দলের জন্য কাজ করে যাচ্ছি। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের বিপদে আপদে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র কর্মী হিসেবে পাশে থেকেছি। কখনো নিজেকে নেতা হিসেবে মনে করিনি। কখনো ক্ষমতার অপব্যবহার করিনি।

আওয়ামী লীগ মানেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্ত-মানবতার সেবায় সকলের পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। কিন্তু আজ সেই মহান নেতা বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে গৃহীত পদক্ষেপগুলো বাস্তব করে যাচ্ছে। আমি একজন কর্মী হিসেবে আমার প্রিয় নেত্রীর নির্দেশনা ও চাহিদা অনুযায়ী আমার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

জননেত্রী শেখ হাসিনার হাতেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ত নিরাপদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital