বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আঁধার রাতে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:৫৯ এম
ফরিদগঞ্জে আঁধার রাতে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতিকের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ায় রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছে।

২৭ ডিসেম্বর সোমবার রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযোগের আলোকে জানাযায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম (আনারস), আবু তাহের পাটওয়ারী (হুন্ডা), তোফায়েল ইসলাম পাটওয়ারী (চশমা) গোপনে জোট ভুক্ত হয়ে রাতের আঁধারে ৩ নং ওয়ার্ডে নৌকা প্রতিকের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেয় এবং নৌকা প্রতিকের কর্মী ফয়সাল রিপনের নাম উল্লেখ করে উইকেট পেলে দিবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে নৌকা প্রতিকের প্রার্থী আলাউদ্দিন পাটওয়ারী।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Model Hospital

নৌকা প্রতিকের প্রার্থী আলাউদ্দিন পাটওয়ারী বলেন, স্বতন্ত্র ৩ প্রার্থী আঁতাত করে রাতের আঁধারে নৌকা প্রতিকের ৩ নং ওয়ার্ডের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে এবং আমার কর্মীদের বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দিয়ে আসছে আমি রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে তোফায়েল ইসলাম পাটওয়ারী বলেন, আমি ঘটনা সম্পর্কে আমি অবগত না এবং কাঁদা ছোড়াছুড়ি কারো শোভনীয় নয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।