শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাটকা রক্ষা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪১ পিএম
মতলব উত্তরে জাটকা রক্ষা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা
চাঁদপুরের মতলব উত্তরে জাটকা রক্ষা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।
সভাপতির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আমাদের জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। জাটকা মাছ নিধনরোধ করতে পারলে বাংলাদেশ ইলিশের প্রাচুর্যে ভরে যাবে। নিষেধাজ্ঞার এই সময়টাতে কোন অবস্থাতেই জাটকা ইলিশ ধরা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা মাছ ধরতে নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে জাটকা নিধনরোধে কাজ করার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ প্রধান, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি নইমুল হাসান লাভলু, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি প্রতিনিধি এসআই ফেরদৌস, বেলতলী ফাঁড়ি প্রতিনিধি এএসআই কংজরী, আড়ৎদার নজরুল ইসলাম, মৎস্যজীবি প্রতিনিধি উমর আলী প্রমুখ।
প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital