বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস : রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:০৬ পিএম
মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস : রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন

এবারের বইমেলার শেষ দিকে প্রকাশিত হয়েছে মিজানুর রহমান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস : রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন। বইটি প্রিয় বাংলার প্রকাশনীর ‘প্রিয় চয়েস’ পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করে সম্পূর্ণ বিনাখরচে প্রকাশিত হয়।

কেন পড়বেন এই উপন্যাস?

চাঁদপুর ও কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য’র একাংশ নিয়ে রচিত। মুক্তিযুদ্ধের বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী মানুষের সাহসী ও করুণ ইতিহাস এবং বর্তমান অবস্থান।

হাজীগঞ্জের রাজাকার বাচ্চুর মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত কর্মকাণ্ড এবং তার প্রতিশোধ। রুশো নামের একজন সাংবাদিকের দেশের জন্যে কাজ করতে গিয়ে যুদ্ধকালীন সময়ের নির্মম প্রাণদান। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বীরাঙ্গনাদের জন্যে নানা উদারতার কথা। দেশের জন্যে কীভাবে কোন প্রতিজ্ঞায় মুক্তিযোদ্ধাদের অক্লান্ত জীবন বাজি রেখে কঠিন যুদ্ধ এছাড়াও আরো নানা কাহিনী রয়েছে উপন্যাসটিতে।

Model Hospital

ফরিদগঞ্জের একজন মুক্তিযোদ্ধার পিতাকে কীভাবে রাজাকাররা নির্মমভাবে হত্যা করেছিল সেটা জানতে পারবেন। চাঁদপুর বড় স্টেশন মোলহেডে কীভাবে মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও নারীদেরকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো তা জানতে পারবেন। এছাড়া মুক্তিযুদ্ধকালীন চাঁদপুরের একজন মহীয়সী নারী চিকিৎসকের মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কিত কাহিনী আছে।

সর্বোপরি চাঁদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিষয়ে জানতে হলে এই বইটি পড়তে পারেন। আশা করছি অবশ্যই বইটি পড়ে তৃপ্ত হবেন।

বইটি পাওয়া যাচ্ছে রকমারী ডটকম, প্রিয় বাংলা ডট নেট, দারাজ ডট কম, ইত্যাদি শপ ডট কম, বই বাজার ডট কম ও বই পূরণ ডট কমে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital