বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শপখ নিলেন ৯ ইউপি চেয়ারম্যান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:৩৪ এম
চাঁদপুরে শপখ নিলেন ৯ ইউপি চেয়ারম্যান
সজীব খান : দ্বিতীয় ধাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চাঁদপুরে সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু  মনি এমপি।
ওই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএমবার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে শপখ নেন চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী,  তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকউল্ল্যাহ পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।
ওই ৯ ইউপি চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান, এরমধ্য রামপুর ও তরপুচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়েছে, নব নির্বাচিত চেয়ারম্যানগন সততা ও নিষ্ঠার সাথে থেকে কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা সব সময় চাপের মুখে থাকে,  জনগনকে নিয়ে জনপ্রতিনিধিরা কাজ করছে, জনগনের সাথে জনপ্রতিনিধিরা আছে এবং থাকবো।
রাষ্ট্রের সকল কাজ ইউনিয়ন পরিষদ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকের সকল সুবিধা ইউনিয়নেই হচ্ছে, জনগনের সন্তুষ্ঠের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।