বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভাংচুর মামলায় জামিন পেলেন দীপু চৌধুরীসহ ৪ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:৩৭ এম
চাঁদপুরে ভাংচুর মামলায় জামিন পেলেন দীপু চৌধুরীসহ ৪ জন
সাইদ হোসেন অপু চৌধুরী : পথসভার জন্য তৈরি করা স্টেজ ভাংচুরের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুসহ ৪ জনকে স্থায়ী জামিন দিয়েছে আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল ইসলাম এর আদালতে হাজির হলে বিচারক তাদেরকে স্থায়ী জামিন দেন।

গত ৪ অক্টোবর মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন মহনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন তপাদার। যার নং-জিআর ২২৬/২১।

জামিন প্রাপ্তরা হলেনঃ সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মিনহাজ উদ্দিন খান, লিখন সরকার ও সদর উদ্দিন।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর চাঁদপুরে নেতাকর্মী নিয়ে আসার সময় মতলব উত্তর ব্রিজ সংলগ্ন উত্তরপাড় ফতেহপুর নামক স্থানে নেতা কর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে সেখানে থাকা স্টেজ সাজেদুল হোসেন চৌধুরী দীপুসহ নেতা-কর্মীরা ভাংচুর করে।

Model Hospital

মামলার আইনজীবী হিসেবে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সেলিম মিয়া। তাকে সহযোগীতা করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, জহিরুল ইসলাম, আহসান হাবিব, আবদুল্লাহ আল মামুন, আল আমিন উজ্জ্বলসহ অন্যান্য আইনজীবিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।