মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর বাজারে আরএফএল’র নিত্য প্রয়োজনীয় পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১০:৩৩ পিএম
নারায়ণপুর বাজারে আরএফএল’র নিত্য প্রয়োজনীয় পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণে আরএফএল’র নিত্য প্রয়োজনীয় পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় দোয়া মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করা হয়।

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারের বাস স্ট্যান্ডে ফারুক প্লাজায় “গুড চয়েজ” নামে একটি প্রতিষ্ঠানের তত্বাবধানে আরএফএল’র নিত্য প্রয়োজনীয় পণ্যের এই শোরুম উদ্বোধন করা হয়।

এসময় নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর হোসেন রিপন, এক্সিম ব্যাংক নারায়ণপুর বাজার শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ওমর ফারুক প্রধান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলতান কাজী, হাজী মতিউর রহমান মতিন, সমাজসেবক আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, বর্তমান সাধারণ সম্পাদক মিঞা মো. মামুন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজসেবক হান্নান প্রধান, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মিয়াজী, শাহ আলম কাজী, হাবিবুর রহমান হবু, মো. শাহজান মোক্তার, কিরণ মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক জসিম, জামাল হোসেন পাটোয়ারী, কাজী জামানসহ আরএফএল’র কর্মকর্তা ও এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ আফজালুর রহমান এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন বর্তমান খতিব মুফতি সালমান ফরিদী।

Model Hospital

প্রতিষ্ঠানের মালিক মো. ওমর ফারুক প্রধান জানান, নারায়ণপুরে আরএফএল’র নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। এই সকল পণ্যগুলো ক্রেতারা বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে হয়। তাই ক্রেতারা খুব সহজেই তাদের পছন্দের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী কিনতে পারবে আমাদের শোরুম থেকে।

শোরুম থেকে পণ্য কিনলে ক্রেতারা সঠিক পণ্য ও সঠিক মূল্য পাবেন। আরএফএল’র নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাসজুড়ে আকর্ষণীয় মূল্য ছাড়ের অফার চলছে আমাদের শোরুমে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।