বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ২:৩৩ পিএম
কচুয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

মো. রাছেল : চাঁদপুরের কচুয়ার নোয়াদ্দা গ্রামে আব্দুল মান্নানের ছেলে মহিউদ্দিন মজুমদার মহসিন (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কে বা কাহারা আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে দরজা খোলা দেখতে পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পাড়ে তার লাশ দেখতে পাই। তবে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করেন।

অন্যদিকে বিষয়টি হত্যা নাকি পুকুরের পানি সরানোর মটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে এ নিয়ে স্থানীয়দের মাঝে গুঞ্জন চলছে।

নিহত মহিউদ্দিন মজুমদার মহসিন নয় মাস পূর্বে একই উপজেলার বিতারা গ্রামে ইয়াছমিন আক্তার নামের এক যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Model Hospital

কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন বলেন, খবর পেয়ে যুবক মহিউদ্দিন মজুমদার মহসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। মূল রহস্য উদঘাটন ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।